মালদা

১২ই ফেব্রুয়ারির জেলা সম্মেলনকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি সভা করল পুরাতন মালদা তৃণমূল কংগ্রেস কমিটি

আগামী ১২ই ফেবুয়ারি মালদা জেলা সম্মেলন উপলক্ষে মঙ্গলবাড়ি রাজিবগান্ধী মোড়ে বুধবার সন্ধ্যায় প্রস্তুতি সভা করল পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেস কমিটি। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস-এর সভাপতি বিভূতিভূষণ ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতা কার্তিক ঘোষ সহ ২০ ওয়ার্ডের কাউন্সিলার ও কর্মীবৃন্দ। 
               তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতিভূষণ ঘোষ জানান, তৃণমূল কংগ্রেসের নেতৃ মমতা ব্যানার্জীর নির্দেশে সারা পশ্চিমবঙ্গে প্রতিটা জেলার সংগঠনকে শক্তিশালী করার জন্য মালদা জেলায় ১২ই ফেব্রুয়ারি জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই সম্মেলনকে পূর্ণরূপ দিতে পুরাতন মালদা তৃণমূল কংগ্রেস সভাপতি ও ওয়ার্ড কমিটির সভাপতিদের নিয়ে আজকে একটা করা হয়। এই সভার মূল উদ্দেশ্য জেলা সম্মেলনকে সার্থক করতে আমরা দলবদ্ধ ভাবে সে দিন তৃণমূল যুব, মহিলা, ছাত্র-পরিষদ থেকে শূড়ূ করে সমস্ত তৃণমূল শাখার সংগঠন উপস্থিত হব এবং জেলার সম্মেলনকে সার্থক রূপ দেব।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/qCmuUldJqWo